‘ওয়ান্ডার ওম্যান’ তারকা গ্যাল গ্যাদত নতুন সাসপেন্স-থ্রিলার
‘দ্য রানার’ নিয়ে হাজির হচ্ছেন। তবে এর শুটিং করতে গিয়ে ৪১ বছর বয়সী ইসরায়েলি এই তারকার
দুই পা মচকে যায়। এ কারণে তাকে ক্রাচে ভর দিয়ে সিনেমাটির কাজ শেষ করতে হয়েছে।
এতে লন্ডনের ক্ষমতাধর আইনজীবীর
চরিত্রে অভিনয় করেছেন তিনি। এক সকালে জগিংয়ে বের হওয়ার পর খবর আসে, তার ছেলেকে অপহরণ
করা হয়েছে। এরপর রহস্যময় এক ব্যক্তির দেওয়া নির্দেশ অনুসরণ করে ছেলেকে উদ্ধারের জন্য
ছুটতে থাকেন তিনি। তার ভাষ্য, ‘এমন কোনো সিনেমায় আগে কাজ করিনি, যেখানে প্রায় প্...