ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধের প্রধান সুবিধাভোগী হচ্ছে চীন। এমন মত ওয়াশিংটনভিত্তিক কৌশলগত পরামর্শক প্রতিষ্ঠান দ্য এশিয়া গ্রুপের। এ সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে তাদের দাবি, মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল ও অন্য পণ্যের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এশিয়ার অর্থনীতিগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চীন নিজেও জ্বালানির জন্য ইরানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।কিন্তু জ্বালানি সরবরাহে বৈচিত্র্য আনা এবং জরুরি মজুদ ব্যবহারের চীনের সক্ষমতা এই সংকটের মধ্যেও বেইজিংকে কৌশলগত সুবিধা দিয়ে...