সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ সোমবার সচিবালয়ে আসন্ন ঈদুল আজহায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে প্রস্তুতিমূলক সভা শেষে এ কথা জানিয়েছেন তিনি।মন্ত্রী বলছিলেন, ‘আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছি। ফিজিবিলিটি স্টাডি এরই মধ্যে...