দোয়া মুমিনের
অন্যতম শক্তি। মানুষ যখন নিজের সামর্থ্যের সীমা অতিক্রম করে কোনো প্রয়োজনের
মুখোমুখি হয়, তখন সে ফিরে যায় সেই সত্তার কাছে;
যার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। দোয়া
শুধু প্রয়োজন পূরণের আবেদন নয়; বরং বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্কেরও গভীর প্রকাশ। তবে
দোয়া সব সময় করা গেলেও কিছু সময় ও মুহূর্ত এমন রয়েছে,
যেগুলোকে কোরআন-হাদিসে দোয়া কবুলের বিশেষ
সময় হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে।
এর মধ্যে সবচেয়ে
মর্যাদাপূর্ণ সময় হলো রাতের শেষ তৃতীয়াংশ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُ...