নেপালে এমন একটি দোলনা আছে, যেটিতে চড়লে মনে হবে আকাশের কাছাকাছি পৌঁছে গেছেন। রোমাঞ্চকর সেই অনুভূতির গল্প শুনিয়েছে সাবিলা শারলিজ সাজ্জাদকুশমা। নেপালের পোখরা জেলার একটি ছোট শহর। সুইং ও বাঞ্জি জাম্পিং স্পট হিসাবে বিখ্যাত। ২২৮ মিটার বা ৭৪৮ ফুট উচ্চতা থেকে ঝুলে থাকা এ দোলনা বা সুইং রোমাঞ্চপ্রেমীদের কাছে স...