চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির কয়েকটি বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক স্লোগান লিখেছিল কয়েক শিক্ষার্থী।বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ যায় ঘটনাস্থলে। পরে জেলা প্রশাসনের নির্দেশে দেয়াল থেকে স্লোগানগুলো মুছে ফেলা হয়।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার দিনের কোনো এক সময়ে বিদ্যালয়ের সামনের একটি গলির কয়েকটি বসতবাড়ির দেয়ালে কালো রঙের স্প্রে দিয়ে এস...