সাত বছর ধরে ভাঙা সেতু। সঙ্গে খানাখন্দে ভরা সড়ক। এতে জামালপুরের মাদারগঞ্জের চার গ্রামের প্রায় ১২ হাজার মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। উপজেলা সদরে যেতে ঘুরতে হচ্ছে অতিরিক্ত ৪ থেকে ৬ কিলোমিটার পথ। শিক্ষার্থী, কৃষক ও রোগীদের দুর্ভোগের পাশাপাশি এই যোগাযোগ সংকটের প্রভাব পড়েছে সামাজিক জীবনেও। সড়কের বেহাল হওয়ার কারণে বিয়েও আটকে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।২০১৯ সালের বন্যায় ঝাড়কাটা নদীর একটি শাখার ওপর নির্মিত সেতুটি ক্ষতিগ্রস্ত হলেও এখনো সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়নি।এর সঙ্গে খানাখন্দে ভরা স...