দুই সপ্তাহের ব্যবধানে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এবার রিকশায় এসে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। বুধবার (৪ নভেম্বর) রাত ১১টার পর জাদুঘরের ১ নম্বর গেটের সামনের ঘটনা এটি। তবে, এ ঘটনায় কেউ আহত হয়নি।পুলিশ জানায়, রাত ১১টার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা একটি অটোরিকশায় করে এসে জাদুঘরের ১ নম্বর গেটের সামনে সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিস্ফোরণের পরও ওই সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।
আরও পড়ুন...