অন্তর্বর্তী
সরকারের ‘দুর্নীতিবাজ’ উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের দাবি জানিয়েছে
যুগপৎ আন্দোলনের শরিক গণতান্ত্রিক বাম ঐক্য। একই সঙ্গে সাবেক এ সরকারের বিভিন্ন
কার্যক্রম নিয়ে সমালোচনা করে একাধিক দাবি তুলে ধরেছে সংগঠনটি।
রবিবার (৫
জুলাই) রাজধানীতে গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ
সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে
বক্তব্য দেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ও বাংলাদেশের সাম্যবাদী দলের
(এমএল) সভাপতি কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধ...