কিশোরগঞ্জের ইটনায় ডাকাতি, খুন, চুরি, অপহরণ ও মারামারিসহ ১৭টি মামলার আসামি হযরত আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।জেলা পুলিশের তালিকাভুক্ত আসামি হযরত আলীর বাড়ি মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মগল মিয়ার ছেলে। পুলিশের দাবি, হযরত আলী আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। হাওরাঞ্চলে নৌডাকাতি ও চুরির একাধিক ঘটনায় তিনি জড়িত। ইটনা ও মিঠামইন থানায় খু...