দেড় লাখের বেশি দিয়াশলাই কাঠি আর ১০ কেজির অধিক রেশমি সুতা দিয়ে সাতক্ষীরায় তৈরি হচ্ছে ব্যতিক্রমী দুর্গা প্রতিমা। সদর উপজেলার ব্রহ্মরাজপুর সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তৈরি করা হচ্ছে এই প্রতিমা। ব্যতিক্রমী আয়োজন দেখতে এরই মধ্যে মন্দিরে ভিড় করছেন দর্শনার্থীরা।গতকাল রবিবার দুপুরে মন্দির প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, মাটির তৈরি প্রতিমার অবয়বজুড়ে একে একে বসানো হচ্ছে দিয়াশলাই কাঠি। নকশায় ব্যবহার করা হয়েছে রেশমি সুতা। প্রতিটি কাঠি নিখুঁতভাবে বসাতে সতর্কতার সঙ্গে কাজ করছেন শি...