সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকার দুর্ঘটনা এটি। নিহতরা হলেন- উল্লাপাড়া পৌরশহরের ঘোঁষগাঁতী এলাকার তাহেরের ছেলে অটোরিকশাচালক মোনাফ এবং একই এলাকার বাসু পালের ছেলে চন্দল পাল।হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মাহবুব রহমানের ভাষ্য, রাত ৮টার দিকে অটোরিকশাচালক মোনাফ হোসেন জ্বালানি নেওয়ার জন্য ঘোঁষগাঁতী এলাকা থেকে শাহজাদপুর উপজেলার মশিপুর গ্যাস পাম্পের দিকে য...