সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর এবং এ বিষয়ে বাংলাদেশের কূটনৈতিক মিশনকে আগে থেকে অবহিত না করার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। একই সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের আগে ওই দুই নাগরিকের ন্যায়বিচার, কার্যকর আইনি সহায়তা ও কনস্যুলার অধিকার নিশ্চিত করা হয়েছিল কি না, তা নিরপেক্ষভাবে পর্যালোচনার দাবি জানিয়েছে সংগঠনটি।এইচআরএফবির আহ্বায়ক ও আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক তাহমিনা রহমানের সই করা বিবৃতিতে দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা প্রমাণি...