মেট্রোরেলের চলমান প্রকল্পগুলোর নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রকল্পের এলিভেটেড ও পাতাল স্টেশন নির্মাণের আগে বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোনসহ বিভিন্ন পরিষেবা লাইন (ইউটিলিটি) স্থানান্তরের কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে সভায়।আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেল ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।সভায় বলা হয়, মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নের জ...