সাত কোটি টাকা দিতে হবে। না হলে প্রাণে মারা হবে আম আদমি পার্টির (আপ) প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তার মেয়ে হর্ষিতাকে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে এমনই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই কেজরিওয়াল ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আপ নেতারা। ঘটনার তদন্ত শুরু করেছে পাঞ্জাবের মোহালি পুলিশ।দিল্লির তিলকনগরের আপ বিধায়ক জার্নেল সিং প্রথম বিষয়টি প্রকাশ্যে আনেন। তার অভিযোগ, গত ৬ নভেম্বর নিজের মোবাইলে একটি ফোন ও হ...