নেই
পকেটে বাবার কলম
যায়
হারিয়ে দাদুর মলম
চয়নিকা
পায় না খুঁজে
বর্ণমালার
বই—
কালকে
ছিল সবই এসব
আজকে
গেল কই!
ছোট্ট
কাকুর জুতা আছে
নেই
যে জুতোর ফিতা
ফুলদানিতে
ফুল ছিল; নেই
নীল
অপরাজিতা!
মা মণিটা রাঁধতে গিয়ে
পায়
না খুঁজে নুন,
মাঝে
মাঝে হয় যে উধাও
পানের
বাটার চুন!
ভর দুপুরে খাটের নিচে
কে করে খটখট?
ইঁদুর
ভেবে আনলো দাদু
লাঠিটা
ঝটপট—
ওমা!
এ কী, হারানো সব
জিনিস
থরে থরে—
সাজিয়ে
খোকা সেথায় বসে
একলা
খেলা করে!