দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ মঙ্গলবার দুপুর ১২টায় অভিযান শুরু করেন জেলা দুদক কার্যালয়ের কর্মকর্তারা।অভিযানের নেতৃত্বে ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খাইরুল বাশার।খোঁজ নিয়ে জানা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে, বিশেষ করে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ছাড়পত্র আবেদন ফি বোর্ডের সংশ্লিষ্ট হিসাবে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে। বিষয়গুলো অনুসন্ধান করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।সহকারী পরিচালক খাইরুল বাসার জানান, অভিযোগের...