খুলনার দিঘলিয়া উপজেলায় ভোরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ফজরের নামাজের আগে উপজেলার সেনহাটী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাগর জুট স্পিনিং মিলের আবাসিক এলাকার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে দুর্বৃত্তরা ওই এলাকার তিন রাস্তার মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে।দিঘলিয়া থানার ওসি অরুপ কুমার চৌধুরী বললেন, দুর্বৃ...