সুদানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারফুরের একটি ব্যস্ত বাজারে সামরিক ড্রোন হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ইমার্জেন্সি লইয়ার্স। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু বলে জানিয়েছে সংগঠনটি।সোমবার দক্ষিণ দারফুরের নিয়ালা শহরে ওই হামলা হয়। আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নিয়ন্ত্রণে থাকা শহরটি গোষ্ঠীটির কার্যত রাজধানী হিসেবে ব্যবহৃত হচ্ছে।ইমার্জেন্সি লইয়ার্স জানিয়েছে, হামলায় শতাধিক মানুষ নিহত এবং ১১৩ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে বাজারে হামলা হয়েছে সেখানে...