ইউরোপে চলমান ভয়াবহ তাপপ্রবাহের কারণে এখন পর্যন্ত ১৩০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ ছাড়া, সংস্থাটির প্রধান সতর্ক করে বলেছেন, নজিরবিহীন তাপপ্রবাহের কারণে সামনে আরও শত শত মানুষের মৃত্যু হতে পারে।স্থানীয় সময় রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস লিখেছেন, ২১ জুন থেকে ইউরোপের উচ্চ তাপমাত্রার কারণে ১৩০০-র বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে।তিনি লিখেছেন, দাবদাহকে ‘নীরব ঘাতক’ বলা যায়। ইউরোপের বাড়ি,...