‘শারীরিক অসুস্থতা ও পারিবারিক’ সমস্যার কারণে আওয়ামী লীগসহ সব ধরনের রাজনীতি থেকে ইস্তফা দিয়েছেন লোহাগড়া পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হানিফ শেখ। আজ বৃহস্পতিবার দুপুরে নড়াইলের লোহাগড়াস্থ একটি রেস্তারায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।লিখিত বক্তব্যে হানিফ শেখ বলেন, আমি লোহাগড়া উপজেলার রামপুর গ্রামের আবু বকর শেখের ছেলে। লোহাগড়া পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলাম। বর্তমানে শারীরিক অসুস্থতা এবং পারিবারিক সমস্যার কারণে সব প্রকার রাজনীতি থেকে অব্যাহতি প্রদান করলাম।...