দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ টানা ৪১ ঘণ্টা না ঘুমিয়ে শুটিং করেছেন। এ ঘটনাকে ক্লান্তিকর না ভেবে বরং উল্টো আশীর্বাদের মতো লাগছে তার কাছে। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানিয়েছেন, কয়েক দিন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় না থাকার কারণ ছিল অবিশ্বাস্য রকমের ব্যস্ততা। তিনি লিখেছেন, ‘গতকাল পোস্ট দেওয়ার মতো শক্তিই ছিল না। এক শুটিং থেকে আরেক শুটিংয়ে ছুটেছি। শেষ পর্যন্ত ঘুমানোর আগে টানা ৪১ ঘণ্টা জেগে ছিলাম।’
পরে আরেক ভিডিওতে ৩৩ বছর বয়সী এই তারকা জানান, প্রায় ২৪ ঘণ্টা পর নিজের ঘরে ফিরেছেন তিনি...