প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত নিয়ে দক্ষিণ চীনে আঘাত হেনেছে টাইফুন নৌল। ঘূর্ণিঝড়টির প্রভাবে গুয়াংডং প্রদেশ ও হংকংয়ে ব্যাপক দুর্যোগের আশঙ্কায় সাত লাখ ১৫ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে টাইফুনটি চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হানে।চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানায়, স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে গুয়াংডং প্রদেশের হুইঝৌ শহরের হুইডং কাউন্টির উপকূলে টাইফুন নৌল স্থলভাগে প্রবেশ করে। দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চলতি বছরে চীনে আঘাত হা...