অস্ট্রেলিয়ার
বিপক্ষে টেস্টে ভালো করার আগেই ইংল্যান্ডের সঙ্গে আগামী বছর টেস্ট খেলার সুখবর পেয়েছিল
বাংলাদেশ। এরপর অজিদের তাদের মাটিতে হারানোর তৃপ্তি লর্ডসে টেস্ট খেলার যথার্থতা প্রমাণ
করে। এর সঙ্গে আগামী তিন মাসে টেস্টের ব্যস্ততা নাজমুল হোসেন শান্তদের জন্য সাদা পোষাকে
আরও ভালো করার পথ তৈরি করবে।
অক্টোবর-নভেম্বর-ডিসেম্বরে
তিন প্রতিপক্ষের সঙ্গে মোট ৫টি টেস্ট খেলবেন শান্তরা। নাহ, নতুন করে সিরিজ নয়, টেস্ট
চ্যাম্পিয়নশিপের নির্ধারিত সিরিজে দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজের সঙ্গে চারটি এবং আফগানিস্তান...