গারো ভাষায় ‘দক’ অর্থ শরীর এবং ‘মান্দা’ অর্থ কাপড় বা শাড়ি। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাক দকমান্দা ও দক শাড়ি এক প্যাঁচে পরিধান করা হয়। একসময় সামাজিক অনুষ্ঠান, বিয়ে কিংবা উৎসবে গারো নারীরা একই রঙের দকমান্দা পরে অংশ নিতেন। এতে যেমন ঐতিহ্য সংরক্ষিত হতো, তেমনি উৎসবের আমেজও বাড়ত। টাঙ্গাইল জেলার মধুপুরের গা...