ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। শুভেচ্ছা উপহার হিসেবে ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি জাতের আম পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমভর্তি একটি কাভার্ডভ্যান আগরতলা স্থলবন্দরে পৌঁছে। আমগুলোর কাস্টমস ক্লিয়ারেন্সের কাজ করে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল।স্থলবন্দর সূত্রে জানা গেছে, প্রতিবছরই বাংলাদেশের প্রধানম...