চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচির এক অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। অতিরিক্ত মানুষের চাপের কারণে হুড়োহুড়ি সৃষ্টি হলে হঠাৎ করেই মঞ্চের একাংশ ধসে পড়ে। তবে এই ঘটনায় মঞ্চে উপস্থিত থাকা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনসহ শীর্ষ নেতারা অক্ষত ও নিরাপদ রয়েছেন। ভিডিও চিত্রে দেখা যায়, চন্দনাইশের দোহাজারীসংলগ্ন একটি এলাকায় ‘বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ’ শীর্ষক এই অ...