ত্রাণ বরাদ্দে সরকারি ও বিরোধী দলের এমপিদের মধ্যে বৈষম্যের অভিযোগ উঠেছে জাতীয় সংসদে। ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনে গতকাল সোমবার দ্বিতীয় দিনে এমপিদের প্রশ্নোত্তর পর্বে এমন অভিযোগ আনেন বিরোধী দলের এমপিরা। তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মন্ত্রণালয়ের বরাদ্দ রাজনৈতি...