আমরা এখন স্কিনকেয়ার বা ত্বকচর্চার নানা আধুনিক উপাদান ও নিয়ম নিয়ে অনেক কিছু জানি। কিন্তু তা সত্ত্বেও একটি ভুল ধারণা এখনো অনেকের মনে রয়ে গেছে–মুখ ধোয়ার পর ত্বক যদি একদম টানটান বা সংকুচিত মনে হয়, তবে ফেসওয়াশটি বুঝি খুব ভালো কাজ করেছে! আসলে আমরা যেকোনো পণ্যের তাৎক্ষণিক ফলাফল দেখতে পছন্দ করি। তাই মুখ ধোয়ার পর ত্বক ওরকম শক্ত বা টানটান লাগলে আমরা ভেবে নিই ত্বক বুঝি পুরোপুরি পরিষ্কার হয়েছে। কিন্তু এই ধারণাটি একদমই ভুল। সত্যি বলতে, ত্বক টানটান হওয়া মোটেও ভালো কোনো লক্ষণ নয়।স্ক্যুকি ক্লিন বা পুরোপুরি পরি...