যশোরের ঈদগাহ
মাঠে বড় পর্দায় ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ প্রদর্শনের আয়োজন বন্ধ করে
দেওয়া হয়েছে শেষ মুহূর্তে। ঈদগাহ মাঠের পবিত্রতা রক্ষার দাবিতে নিজেদের ‘তৌহিদী
জনতা’ পরিচয় দেওয়া একদল মুসল্লির আপত্তির পর পুলিশ, আয়োজক ও আপত্তিকারীদের আলোচনায়
সেখানে ম্যাচ প্রদর্শন না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, চলতি বিশ্বকাপের
গুরুত্বপূর্ণ ম্যাচগুলো যশোর টাউন হল মাঠে বড় পর্দায় দেখার ব্যবস্থা করেছিলেন
আয়োজকেরা। তবে সেখানে বৃক্ষমেলা চলমান থাকায় ফাইনাল ম্যাচটি শহরের ঈদগাহ মাঠে
প্রদর্শনের জন্য সব...