মানুষের কষ্ট সহ্য করতে পারেন না মো. তোফায়েল আহমেদ (২৫)। অন্যের ঘরে খাবারের অভাবের কথা জানতে পারলে ছুটে যান তিনি। কারও মুখে খাবার তুলে দিতে, কারও শীত নিবারণে বস্ত্রের ব্যবস্থা; কিংবা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের হাতে হুইলচেয়ার তুলে দিতে নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। নিজের পড়াশোনা, শিক্ষকতা ও কর্মব্যস্ততার মধ্যেও মানুষের কষ্ট দেখে নীরব থাকতে পারেন না।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের কিশামত পাইকপাড়া গ্রামের রফিকুল ইসলাম ও মোছা. আরজু বেগমের সন্তান তোফা...