ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ৭০ লাখের বেশি মানুষ তেহরান মেট্রোতে চলাচল করেছেন। তেহরানের মেট্রো নেটওয়ার্কের তথ্যানুযায়ী, স্থানীয় সময় শনিবার বিকাল ৫:৩০ থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত ৭০ লাখেরও বেশি যাত্রী যাতায়াত করেছেন। একদিনে এটি রেকর্ড মানুষের ভ্রমণ সংখ্যা। দেশটির আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরান সরকার জানাজায় অংশগ্রহণকারীদের অনুষ্ঠানস্থলে পৌঁছানোর জন্য মেট্রো ব্যবহারের পরামর্শ দিয়েছিলেন। আজ রাত ৮টা পর্যন্ত মেট্রো সার্ভিস চলমান থাকবে।তেহ...