ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের নিয়ন্ত্রণ নিতে বড় ধরনের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। ৬৫ বিলিয়ন ব্যারেলের বেশি তেল মজুদের ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে ওয়াশিংটন। এই উদ্যোগ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সম্পর্ক।কেন এই চুক্তি, আর এর পেছনে আসল উদ্দেশ্যই বা কী?স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, ভেনেজুয়েলার ৬৫ ব...