প্রমত্তা পায়রা নদীর ভাঙনে বারবার বিলীন হচ্ছে বরগুনার তালতলীর তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকার বেড়িবাঁধ। নদীর তলদেশে ভাঙন ও পানির ঘূর্ণাবর্তের কারণে জরুরি ভিত্তিতে সংস্কার এবং জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও নদীর প্রবল স্রোতে টিকছে না এসব প্রতিরোধ ব্যবস্থা। সংস্কারের অল্প সময়ের মধ্যেই বাঁধের একাধিক অংশ ধসে পড়েছে, কোথাও দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। এতে বসতভিটা, ফসলি জমি ও জনপদ নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের। তাদের দাবি, বারবার অস্থায়ী সংস্কারের বদলে এলাকায় টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে...