শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে দেশের ৩০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ২০২৭ সালের জানুয়ারির মধ্যে এই কার্যক্রম শুরু করার লক্ষ্য সংস্থাটির।আজ বুধবার ইউজিসিতে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্তের কথা জানান কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।ইউজিসি চেয়ারম্যান বলেন, তৃতীয় ভাষা হিসেবে বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের আটটি ভাষা শেখানোর পরিকল্পনা আছে। কর্মসূচির আওতায় আরব...