একসময় মনে করা হতো সৌদির
টাকার কাছে বুঝি পুরো ফুটবল বিশ্বই নতজানু হয়ে পড়বে। পিআইএফের অফুরন্ত অর্থে নেইমার,
করিম বেনজেমা ও এনগোলো কান্তের মতো তারকাদের ভিড়ে মধ্যপ্রাচ্য হয়ে উঠেছিল ফুটবলের নতুন
দুনিয়া। তবে সাম্প্রতিক সময়ে সেই উন্মাদনায় ভাটা পড়তে শুরু করেছে। রেকর্ড ট্রান্সফারের
লোভ ছেড়ে বিশ্বের বড় বড় তারকারা এখন ইউরোপীয় ফুটবলের মোহ বজায় রেখেই পাড়ি জমাচ্ছেন
তুরস্কে।
সৌদি আরব যেখানে বিপুল
পরিমাণ টাকা ওড়াচ্ছে, সেখানে তুরস্ক এমন এক সুযোগ তৈরি করেছে যা মধ্যপ্রাচ্যের লিগে
হয়তো কখনোই সম্ভব নয়। সেটা হলো—ইউর...