ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনের একটি ছাত্রাবাস থেকে ওয়ান শুটার গান ও দুইটি তাজা বুলেটসহ তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় ডিবির একটি বিশেষ ইউনিট অভিযান চালিয়ে তাদের আটক করে।আটক ব্যক্তিরা হলেন ফয়সাল (৩৩), নাসিব রহমান অন্তর (২১) ও আব্দুল হাই (২৩)। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি মো. শরিফুল ইসলাম জানান, ফয়সাল শহরের পাগলাকানাই এলাকায় ভাড়া থাকলেও গোপনে বাস টার্মিনাল এলাকার ওই ছাত্রাবাসে একটি কক্ষ ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা ক...