নিউইয়র্কে মেধাবী নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসকে হারিয়ে শোকে মুহ্যমান বাংলাদেশি কমিউনিটি। ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস'র (বিপা) অন্যতম প্রতিষ্ঠাতা ও পরিচালক অ্যানি ফেরদৌস এবং প্রকৌশলী জাফর আহমেদ দম্পতির একমাত্র কন্যা, বিশিষ্ট নৃত্যশিল্পী ও শিক্ষক তাহসিন ফেরদৌস (৩৫) অকালে মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিউইয়র্কে সর্ববৃহৎ সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিপা। প্রবাসে হাজার হাজার ছেলেমেয়ের সংগীত ও নৃত্যের হাতেখড়ি হয় এই প্রতিষ্ঠান থেকে। তাহসিন...