সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে ব্যাখ্যা চান তিনি। জবাবে আইনমন্ত্রী বলেছেন, ভবিষ্যতে আদালতে আসামি নেওয়ার ক্ষেত্রে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।আজ রবিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তুলে ধরেন লুনা।তিনি বলেন, গুম ও খুনের অভিযোগে অভিয...