জমির মালিকানা আছে, প্রয়োজনীয় কাগজপত্রও প্রস্তুত। তবু নামজারি কিংবা জমাভাগের কাজ শেষ করতে অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। কেউ পৈতৃক সম্পত্তি নিজের নামে রেকর্ড করতে গিয়ে, কেউ জমি কেনার পর নামজারি করতে গিয়ে পড়ছেন অনিশ্চয়তায়। জমির সীমানা নির্ধারণ, শুনানি ও অন্যান্য ভূমিসেবা পেতেও ভোগান্তিতে পড়ছেন অনেকে। সাতক্ষীরার তালা উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের পদ শূন্য থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গুরুত্বপূর্ণ এ পদে কর্মকর্তা না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপ...