বরগুনার তালতলীতে নবজাতক সন্তানকে দেখতে শ্বশুরবাড়িতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আবুল বাসার নামের এক ব্যক্তি। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে তার মা-বাবাও হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের নকরী এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল বাসার একই ইউনিয়নের পূর্ব গাবতলী গ্রামের আহম্মদ হাওলাদারের ছেলে। তার স্ত্রী হাফিজা বেগম নকরী গ্রামের শাহ আলমের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে সিজারের মাধ্যমে আবুল বাসার ও হাফিজা বেগমের দ্বিতীয় সন...