কুমিল্লার তিতাসে জমিদার বাড়ির জামে মসজিদের বৈদ্যুতিক তার চুরির ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নারীসহ ছয়জন আহত হয়েছেন।আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মজিদপুর গ্রামের পোস্ট অফিস মোড়ে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন ফয়সাল (৩০), খলিল (৪৬), সামসুউদ্দিন (৫০), সিয়াম (২৫), শিরিনা আক্তার (৬০) ও সাকিব (২০)।স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সামসুউদ্দিন, সিয়াম ও সাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদ...