চলতি বছরের দাখিল পরীক্ষায় ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির ঢাকা মূল ক্যাম্পাস, টঙ্গী ক্যাম্পাস ও মহিলা ক্যাম্পাসের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জন করেছে।প্রকাশিত ফল অনুযায়ী, মাদ্রাসার মূল ক্যাম্পাসে ১১৫ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এ গ্রেড পেয়েছে ১৫৮ জন এবং এ- গ্রেড পেয়েছে ৬০ জন। এ ক্যাম্পাসে মোট পাসের হার ৯৪ দশমিক ৮৮ শতাংশ।টঙ্গী ক্যাম্পাসে ২৬৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। এ গ্রেড পেয়েছে ৩৬৭ জন এবং এ- গ্রেড পেয়েছে ৩৬ জন।এদ...