দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ সমন্বয়কারী শিক্ষা বোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ ১৪৪৮ হিজরী/২০২৭ শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
রোববার (৫ জুলাই) বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরে বিজ্ঞপ্তিটি আল-হাইআতুল উলয়ার ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি ২০২৭ (১২/১৩ শা‘বান ১৪৪৮ হিজরী, বৃহস্পতিবার) দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষ...