জোহানেসবার্গ টেস্টে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি পেয়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গের দায়ে তার ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করা অপরাধ। গত ২৪ মাসে এই প্রথম এমন অপরাধ করলেন হৃদয়।ঘটনাটি ঘটে টেস্টের প্রথম দিনের শেষ দিকে। বাংলাদেশের বিপর্যয়ের মধ্যে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে ১৩৭ র...