ঝালকাঠির নলছিটিতে ফুটবল খেলা নিয়ে তর্কের জেরে ঘুষিতে এক যুবকের নাকের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।গতকাল শুক্রবার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে এ ঘটনা ঘটে। আহত হাসিবুল ইসলাম (২০) বারইকরন গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে।পরিবারের অভিযোগ, ফুটবল খেলা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আক্কেল আলীর নাতি শুভ তাকে ঘুষি দেন। এতে তার নাকে গুরুতর আঘাত লাগে। স্বজনরা আহত অবস্থায় হাসিবুলকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়...