বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আজ থেকে শুরু হচ্ছে নতুন
দুটি ধারাবাহিক নাটক—‘বিরোধ’ ও ‘তবুও জীবন’। সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত
৯টায় প্রচার হবে ‘বিরোধ’ এবং সাড়ে ৯টায় দেখা যাবে ‘তবুও জীবন’।
সাজ্জাদ হোসেন দোদুলের রচনায় ও মামুন মাহমুদের প্রযোজনায়
নির্মিত ‘বিরোধ’ আবর্তিত হয়েছে একটি একান্নবর্তী পরিবারের ক্ষমতার দ্বন্দ্ব, প্রতিশোধ,
সম্পর্কের টানাপড়েন ও মূল্যবোধের সংকটকে ঘিরে। অতীতের অন্যায়, ষড়যন্ত্র, ভুল সিদ্ধান্ত
ও পারিবারিক অবহেলার প্রভাব পড়ে পরবর্তী প্রজন্মের ওপর। এতে অভিনয় করেছেন ফার...