পুলিশে এখনো সক্রিয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে দোর্দণ্ড প্রতাপশালী কর্মকর্তাদের ঘনিষ্ঠ চক্রের সদস্যরা। তারা পলাতক ও চাকরিচ্যুত কর্মকর্তাদের কাছে বাহিনীর স্পর্শকাতর গোপন তথ্য পাচার করছেন। পাশাপাশি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ রাখছেন নিয়মিত— এমন দুশর বেশি পুলিশ সদস্যকে চিহ্নিত করেছেন গোয়েন্দারা।
তাদের কর্মকাণ্ড ও গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। বিভিন্ন স্তরের কর্মকর্তা ছাড়াও এই বলয়ের বড় একটি অংশ একসময় পলাতক কর্মকর্তাদের বডিগার্ড, গাড়িচালক, অর্ডারলি হিসেবে কাজ করতেন। আবার তাদের অতিঘনি...