বাংলা চলচ্চিত্র, সংগীত, নাটক ও সংস্কৃতি অঙ্গনের গৌরবময় ঐতিহ্য উদযাপনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’। আগামী ১০ অক্টোবর নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে বসবে এবারের এই জমকালো আয়োজন।মাঝে এক এক সিজনের বিরতির পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত মর্যাদাপূর্ণ এই আয়োজনটি আবারও শুরু হচ্ছে ‘শো টাইম’ প্রেসিডেন্ট খায়রুল ইসলাম খোকন ও ভাইস প্রেসিডেন্ট চৌধুরী সাফওয়াত গণির সার্বিক তত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের উপদেষ্টা হিসেবে রয়েছেন শ...