ঈদযাত্রার শেষ দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বেশ ভোগান্তি হয়েছে ঘরমুখো মানুষের। গতকাল রাতভর ছিল তীব্র যানজট, আজ বুধবার সকাল থেকে ভারী বৃষ্টি। দুয়ে মিলে নাকাল হয়েছেন যাত্রী ও চালকরা। বুধবার সকাল থেকেই গাজীপুরে মুষলধারে বৃষ্টি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বেশ কয...